লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ইতালির একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ন্যাটোর হয়ে দেশটিতে মোতায়েন থাকা যুদ্ধবিমানটি মঙ্গলবার ড্রোনটি ধ্বংস করে। লিথুয়ানিয়ার কর্মকর্তারা প্রাথমিকভাবে ড্রোনটিকে রাশিয়ার বলে ধারণা করছেন।
লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্দেহভাজন ড্রোনটি বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে দেশটির মধ্যাঞ্চলের প্রাতকুনাই নামের একটি ছোট বসতির কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। এলাকাটি লিথুয়ানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসের উত্তরে অবস্থিত।
লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ভূপাতিত ড্রোনটিতে বিস্ফোরক ছিল। তবে ড্রোনটি আদৌ রাশিয়ার কি না, তা নিশ্চিত করতে এর ধ্বংসাবশেষ পরীক্ষা করা হচ্ছে।
ঘটনাস্থলে কর্মরত ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাস বলেন, ইতালির যুদ্ধবিমানটির পদক্ষেপ ন্যাটো জোটের গুরুত্ব এবং জোটের সদস্য হওয়ার অর্থ কী, তা স্পষ্টভাবে তুলে ধরেছে।
ঘটনাটিকে ইউরোপের বিরুদ্ধে ‘আগ্রাসন ও উসকানির’ ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলও এ ঘটনায় রাশিয়াকে সরাসরি দায়ী করে বলেছেন, ন্যাটোর সদস্যরা কোনোভাবেই ভীত হবে না।
ড্রোনটি ভূপাতিত করার ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।