জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হামলায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে রিকশায় করে ফার্মগেট যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার শেরেবাংলা নগর থানায় মামলা করে। এর আগে মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে সহযোগীসহ গ্রেপ্তার করে র্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার ২
ছিনতাইকারীদের হামলায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:২১:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:২১:৩৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর