ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি

লিফটে আগুনের পর মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত শুরু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১২:৫৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১২:৫৭:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ময়মনসিংহ মেডিক্যালে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি ছবি সংগৃহিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের পর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী। এর আগে সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি নির্মাণাধীন লিফটে আগুন লাগে। আগুনের খবর ছড়িয়ে পড়লে রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামার সময় আহত হন। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। যাচাই শেষে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে কারও মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর জানান, মৃত্যুর তালিকায় থাকা কয়েকজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে তাঁদের পরিবার নিশ্চিত করেছে। অন্য দুজনের মৃত্যুর কারণ তখনো নিশ্চিত হওয়া যায়নি। একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিভাগীয় কমিশনার আরও জানান, হাসপাতালের রেজিস্ট্রার, চিকিৎসক, কর্মী এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য যাচাই করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকদের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে কারও অনিয়ম বা দায় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট ছিল। হাসপাতালের আনসার ও পুলিশের প্রাথমিক ধারণা, সিগারেটের আগুন অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ, মৃত্যুর সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক ছিল কি না এবং কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তদন্ত কমিটির প্রতিবেদনে তা স্পষ্ট হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।