লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আরজু আটক
পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:২৭:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:২৭:২৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল হক আরজু সামান্য আহত হন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।