পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন জেলা বিএনপির আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইট-পাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ নেতাকর্মী
মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১০:৫৬:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১০:৫৬:৪৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর