ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন

রাজবাড়ীতে ‘আস্থা বস্ত্রালয়’ ঘিরে ভাইরাল ভিডিও, ভোক্তা অধিদফতরের অভিযান

ভাইরাল ভিডিওটি ভোক্তা অধিকার অভিযানের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানাল কর্তৃপক্ষ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১০:৫০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১০:৫০:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
রাজবাড়ীতে ‘আস্থা বস্ত্রালয়’ ঘিরে ভাইরাল ভিডিও, ভোক্তা অধিদফতরের অভিযান ছবি সংগৃহীত

রাজবাড়ী জেলা শহরের কাপড়ের বাজারের ‘আস্থা বস্ত্রালয়’কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান হিসেবে প্রচারের বিষয়টি বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপপ্রচার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, শনিবার (২৯ আগস্ট) বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং রোববার (৩০ আগস্ট) কালুখালী উপজেলার মৃগী বাজারে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

এরই মধ্যে শনিবার রাজবাড়ী সদর উপজেলার কাপড়ের বাজারে অবস্থিত ‘আস্থা বস্ত্রালয়’কে ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান হিসেবে প্রচার করা হয়।

তবে অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয় স্পষ্ট করেছে, ভিডিওতে দেখানো ঘটনার সঙ্গে তাদের কোনো অভিযান বা কার্যক্রমের সম্পর্ক নেই। একই সঙ্গে ভিডিওতে উপস্থিত সংশ্লিষ্ট নারীও এ বিষয়ে অধিদফতরের কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।

কর্তৃপক্ষের দাবি, ঘটনাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত তদারকি অভিযান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। এ ধরনের তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে অধিদফতর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।