ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

ওডিশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজ ডুবি

পানামার পতাকাবাহী এমভি ওশান উইনারে ছিলেন ২০ চীনা, তিন মিয়ানমার ও এক বাংলাদেশি নাবিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:২২:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
ওডিশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজ ডুবি ছবি—সংগৃহীত

ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে শনিবার ২২ আগস্ট পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশান উইনার নামের জাহাজটিতে বাংলাদেশিসহ মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটিতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
 

জাহাজটির ২৪ জন ক্রু সদস্যের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন। শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য পায়।
 

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কো লিমিটেড কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে। এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে।
 

অভিযানে কোস্ট গার্ডের বরদ ও অনমোল নামের দুটি জাহাজ পাঠানো হয়েছে। শ্রী বিজয়া পুরম থেকে ভিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
 

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, লাইফ র‍্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ নাবিকদের বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাদের বর্তমান অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।