ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৫১ লাখ মানুষকে দেওয়া হচ্ছে কলেরার টিকা

১ বছর ও তার বেশি বয়সীরা পাবেন টিকা, অন্তঃসত্ত্বা নারীদের জন্য নয়; দুই ডোজ নেওয়া বাধ্যতামূলক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৩:৩৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৩:৩৭:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৬ বার পঠিত
৫১ লাখ মানুষকে দেওয়া হচ্ছে কলেরার টিকা ছবি: সংগৃহীত

দেশের কলেরা সংক্রমণের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় আজ শনিবার (২২ আগস্ট) থেকে মুখে খাওয়ার কলেরার টিকা বা প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (পিওসিভি) দেওয়া শুরু হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনসহ কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মোট ১৪টি অগ্রাধিকার এলাকায় ১ বছর ও তার বেশি বয়সী প্রায় ৫১ লাখ ৭০ হাজার মানুষকে দুই ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অন্তঃসত্ত্বা নারী ছাড়া ১ বছর বা তার বেশি বয়সী সবাই এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ দেওয়া হচ্ছে ২২ আগস্ট থেকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কলেরা থেকে সুরক্ষার জন্য উপযুক্ত ব্যক্তিদের দুই ডোজই গ্রহণ করতে হবে।
 

কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এবং উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকাও রয়েছে এ কর্মসূচির আওতায়।
 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। গ্যাভি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), আইএফআরসি, আইসিডিডিআর,বি এবং অন্যান্য উন্নয়ন ও বাস্তবায়নকারী অংশীদার এতে সহযোগিতা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে প্রায় ৫১ লাখ ৭০ হাজার মানুষকে দুই ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ১ কোটির বেশি ডোজের ব্যবস্থা করা হয়েছে।

উপযুক্ত নাগরিকদের টিকা নিতে আগে নিবন্ধন করতে হবে। এজন্য https://vaxepi.gov.bd গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। নিবন্ধনের মাধ্যমে ন্যাশনাল হেলথ আইডি তৈরির সুযোগও রয়েছে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে কাজে লাগতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের যেসব এলাকা কলেরার উচ্চ ও অত্যন্ত উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব এলাকায় রোগ ও মৃত্যুর ঝুঁকি কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। রোগের ঝুঁকি বিবেচনায় আক্রান্তের প্রবণতা, জনসংখ্যার ঘনত্ব, সংক্রমণের আশঙ্কা ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে অগ্রাধিকার এলাকাগুলো নির্বাচন করা হয়েছে।
 

তবে শুধু টিকা নিলেই কলেরা প্রতিরোধ পুরোপুরি নিশ্চিত হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, দ্রুত রোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসাকে কলেরা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে।
 

স্বাস্থ্য অধিদপ্তর তাই লক্ষ্যভুক্ত এলাকার বাসিন্দাদের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে নির্ধারিত সময়ে দুই ডোজ টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।