বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে। কানাডার হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে চার বিলিয়ন কানাডীয় ডলারের বেশি।
তিনি বলেন, বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিংসহ বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কারিগরি শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতেও সহযোগিতা বৃদ্ধির অনুরোধ করেন। তিনি বলেন, এক লাখের বেশি বাংলাদেশি কানাডার উন্নয়নে অবদান রাখছেন। সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে জানান। তিনি রোহিঙ্গা সংকটে কানাডার সহযোগিতার কথাও তুলে ধরেন এবং জানান, এ পর্যন্ত কানাডা প্রায় ৬০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। কানাডার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ তৈরিতে কানাডার কার্যকর ভূমিকা কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কানাডাকে আহ্বান রাষ্ট্রপতির
কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:২৭:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:৫৮:৩৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর