ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইলিশের ভরা মৌসুমেও পটুয়াখালীর রাঙ্গাবালীর নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণের বোঝায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলেরা; মৎস্য কর্মকর্তা বলছেন, অবৈধ জাল ও নদী দূষণ এর অন্যতম কারণ।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:১৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:১৯:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮ বার পঠিত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ছবি: সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ইলিশের ভরা মৌসুমেও জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। নদী ও সাগরে জাল ফেলেও অনেকটা খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এর মধ্যে মাছ ধরতে গিয়ে নেওয়া ধারদেনা ও দাদনের ঋণের চাপ বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।
 
ভাদ্র-আশ্বিন ইলিশের ভরা মৌসুম হিসেবে পরিচিত হলেও এবার রাঙ্গাবালীর নদী ও সাগরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় জেলেদের আয় কমে গেছে। এরই মধ্যে সামনে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় নিষেধাজ্ঞার আগে পর্যাপ্ত মাছ না পেলে লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
 
রাঙ্গাবালীর নদী ও সাগরে মাছ শিকারই হাজারো জেলের প্রধান জীবিকা। মাছ ধরতে সাগরে যাওয়ার আগে জ্বালানি, বরফ, খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী কিনতে অনেক জেলেকেই ধারদেনা করতে হয়। কিন্তু সাগরে গিয়ে আশানুরূপ মাছ না পাওয়ায় সেই দেনা পরিশোধ করাই কঠিন হয়ে পড়েছে।
 
জেলেরা জানান, একটি ট্রলার নিয়ে সাগরে যেতে জ্বালানি, বরফ ও খাবারসহ বেশ কিছু টাকা খরচ হয়। কিন্তু সাগরে গিয়ে আশানুরূপ মাছ না পেলে সেই খরচই ঋণের বোঝায় পরিণত হয়। এর সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় মাছ ধরা বন্ধ রেখে ঘাটে ফিরতে হয়। ফলে একদিকে মাছের অনিশ্চয়তা, অন্যদিকে ঋণের চাপ—দুইয়ে মিলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
 
ইলিশের সংকটে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলেরা পর্যাপ্ত মাছ না পাওয়ায় তাদের ব্যবসায়ও মন্দা দেখা দিয়েছে। নিষেধাজ্ঞার আগে পর্যাপ্ত মাছ না পেলে ব্যবসায়ীদের পুঁজিও আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 
এ বিষয়ে পটুয়াখালীর মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। ইলিশের পুরো জীবনচক্র ও অভিবাসনপথ বিবেচনায় নিয়ে বিষয়টি দেখতে হবে। সাগর থেকে নদীতে আসার পথে নির্বিচারে মাছ ধরা, অবৈধ ও ছোট ফাঁসের জাল ব্যবহার এবং অতিরিক্ত আহরণের কারণে অনেক ইলিশ প্রজননের সুযোগ পাওয়ার আগেই ধরা পড়ে যাচ্ছে।
 
তিনি আরও বলেন, নদীর নাব্যতা কমে যাওয়া, চর ও পলি জমা, নদী দখল ও দূষণও ইলিশের চলাচল ও প্রজননের পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে উপকূলীয় এলাকায় ইলিশের উৎপাদন আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।