মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি বেড়ে যায়। এর ফলে বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ে। এতে অনেক মানুষ বেকার হয়ে পড়তে পারেন, যা সরকারের জন্যও অনুকূল পরিস্থিতি নয়।
তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি এমনিতেই বাড়তি থাকার মধ্যে জ্বালানির দাম বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এর জন্য সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মাসুল দিতে হবে। তবে জ্বালানি সংকট কমে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু ইতিবাচক দিক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তবে লাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে এসব যানবাহন সড়কে চলাচল করতে পারে না। বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে সরকার এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহেদ উর রহমান।