ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছরে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০২:৫১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০২:৫১:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২২ বার পঠিত
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO ছবি: সংগৃহীত
পাকিস্তানি ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানিদের ৬৮ দশমিক ২ বছর।
 
শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য হিসাব প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
 
হিসাব অনুযায়ী, আমেরিকার মানুষের গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডার ৮১ দশমিক ৪ বছর। তবে বেশি বছর বেঁচে থাকা মানেই বেশি বছর সুস্থভাবে বেঁচে থাকা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২৩ সালে বিশ্বে সুস্থভাবে বেঁচে থাকার গড় সময় ছিল ৬২ দশমিক ৮ বছর। যা ২০১৯ সালের তুলনায় শূন্য দশমিক ৪ বছর কম।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু ৭৩ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। তবে ২০২১ সালে মহামারির প্রভাবে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে এসেছিল।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা, ডিজিটাল হেলথ, অ্যানালিটিকস অ্যান্ড এআই বিভাগের পরিচালক ড. অ্যালাইন ল্যাব্রিক বলেছেন, দীর্ঘদিন বেঁচে থাকা জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় অর্জন। তবে পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন অতিরিক্ত বছরগুলো সুস্থভাবে বাঁচতে পারে এবং পরিবর্তিত জনস্বাস্থ্য চাহিদা মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাগুলো প্রস্তুত থাকে।
 
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।