শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কর্মরত কিংবা অবসর—শিক্ষকরা সব সময়ই রাষ্ট্রের কাছে সম্মানীয়। তাই শিক্ষকদের বেতন ও অবসরভাতার অর্থ যেন যথাসময়ে ব্যাংকের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ১০২ জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হয়। প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে শহর ও গ্রামের শিক্ষার্থীদের সমান সুযোগ, আনন্দময় শিক্ষা, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশসহ বিশ্বের শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দে পরিণত করতে মর্যাদা, প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৬:৫৮:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৭:০৩:১২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর