ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কড়াকড়ি, চাকরির নিশ্চয়তা ছাড়া যাবে না

বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ, চাহিদাপত্র যাচাই করছে বাংলাদেশ হাইকমিশন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:২৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:৫৯:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কড়াকড়ি, চাকরির নিশ্চয়তা ছাড়া যাবে না ছবি সংগৃহিত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের স্বার্থ, নির্ধারিত অভিবাসন ব্যয় এবং চাকরির শতভাগ নিশ্চয়তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় আর ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না। পুরো প্রক্রিয়াকে নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, বেসরকারি এজেন্সির ওপর নিয়ন্ত্রণের ঘাটতি এবং অতিরিক্ত অর্থ আদায়ের ঝুঁকি কমাতে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদেশে পাঠানোর আগে কর্মীর চাকরির নিশ্চয়তা ও যাতায়াত খরচ নির্দিষ্ট করা হবে। তিনি বলেন, বেসরকারি এজেন্সির মাধ্যমে পুরো প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখা কঠিন। তাই বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় প্রস্তুত এবং ৮ অক্টোবরের মধ্যে প্রক্রিয়াটিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, বেসরকারি এজেন্সিগুলো যে চাহিদাপত্র দিচ্ছে, সেগুলো মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সরেজমিনে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে দেশটির অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে প্রয়োজনীয় তথ্য ইনপুট দেওয়ার কাজ চলছে।

সার্বিয়ার ভিসাপ্রাপ্তদের আন্দোলন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, কিছু অসাধু ট্রাভেলস এজেন্সি শত শত যুবকের কাছ থেকে ৮ লাখ টাকা করে নিয়ে ভিসা প্রতারণা করেছে। পরে তারাই লোক জড়ো করে আন্দোলন করাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রী সতর্ক করে বলেন, যাদের ভিসা ও ওয়ার্ক পারমিট বৈধ, তারা নিয়ম অনুযায়ী ক্লিয়ারেন্স পাবেন। তবে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।