ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে ৩০০ শয্যা প্রস্তুত, রোগী ফেরালে ব্যবস্থা

সরকারি হাসপাতালে শয্যা না থাকলেও ডেঙ্গু রোগী ফেরানো যাবে না, প্রয়োজনে অন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৩৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৩৪:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
ডেঙ্গুতে ৩০০ শয্যা প্রস্তুত, রোগী ফেরালে ব্যবস্থা ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩০০ শয্যা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, কোনো সরকারি হাসপাতাল ডেঙ্গু রোগী ফিরিয়ে দিতে পারবে না। শয্যা সংকট দেখা দিলে রোগীকে নির্ধারিত অন্য হাসপাতালে পাঠাতে হবে।
 

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও বিভিন্ন ওয়ার্ডের ব্যবস্থাপনায় পরিবর্তন এনে অতিরিক্ত রোগী রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সেখানে একটি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও করা হয়েছে।
 

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রস্তুত করা শয্যাগুলো পূর্ণ হয়ে গেলেও রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে আরও জায়গা প্রস্তুতের নির্দেশনা রয়েছে। সরকারি হাসপাতালগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 

এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলো ডেঙ্গু রোগী ভর্তি করছে কি না, তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বেসরকারি হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি করতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।