ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম নতুন বিলে স্বাক্ষর করায় এখন থেকে সরকারি স্কুল, কমিউনিটি কলেজ এবং যোগ্য সরকারি কর্মচারীরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ছুটির সুবিধা পাবেন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:৪৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:৪৫:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই  ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির স্বীকৃতি দেয়া হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসাম এই সংক্রান্ত একটি নতুন বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেছেন। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যের আনুষ্ঠানিক ছুটির তালিকায় মুসলিম সম্প্রদায়ের এই দুই প্রধান উৎসব যুক্ত হলো।

'অ্যাসেম্বলি বিল ২০১৭' নামের এই আইনে স্বাক্ষর করেন গভর্নর। নতুন এ আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো স্থানীয় প্রচলিত নিয়ম মেনে ঈদের দিনগুলোতে ছুটি ঘোষণা করতে পারবে। এর পাশাপাশি অঙ্গরাজ্যের যোগ্য সরকারি কর্মচারীরাও এই দুই ধর্মীয় উৎসবের দিনে সরকারি ছুটির সুযোগ বা 'হলিডে ক্রেডিট' পাওয়ার সুবিধা পাবেন।

আইনের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সরকারি ক্যালেন্ডারে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্য পর্যায়ের ছুটির স্বীকৃতি দেয়ার বিষয়টি কেবল একটি নাগরিক সিদ্ধান্ত নয় বরং এটি সেখানকার সমাজে মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক অবদান ও তাৎপর্যকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর এবং বার্ষিক হজের সময় বিশ্বজুড়ে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে, যা এখন থেকে ক্যালিফোর্নিয়ার প্রশাসনিক ক্যালেন্ডারেও অন্তর্ভুক্ত হলো।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।