ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

কন্যাসন্তান জন্মের জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

নওগাঁয় গৃহবধূ হালিমা হত্যায় শামীম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানাও
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৩৯:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৪ বার পঠিত
কন্যাসন্তান জন্মের জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন ছবি সংগৃহীত

নওগাঁয় পারিবারিক কলহ ও কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হালিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
 

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোহাম্মদ রোকনুজ্জামান এই রায় ঘোষণা করেন।
 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার দোহালী কোয়ালীপাড়া গ্রামের শামীম সরদারের সঙ্গে হালিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকায় বসবাস করতেন। তাদের একটি কন্যাসন্তান জন্ম নেওয়ার পর শামীম ওই সন্তানকে মেনে নিতে অস্বীকৃতি জানান এবং স্ত্রী ও সন্তানের প্রতি অবহেলা করতে থাকেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
 

পরবর্তীতে স্ত্রীকে নিয়ে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। হালিমার পরিবারের পক্ষ থেকে স্ত্রী ও সন্তানকে নিজেদের কাছে নিয়ে যাওয়ার জন্য শামীমকে বলা হলেও তিনি বিভিন্ন অজুহাত দেখাতেন।
 

২০১৯ সালের ২৩ ডিসেম্বর শামীম হালিমার পরিবারের সদস্যদের ফোন করে স্ত্রীকে গ্রামের বাড়ি মহাদেবপুরে পাঠিয়ে দিতে বলেন। ২৭ ডিসেম্বর সকালে হালিমার পরিবারের সদস্যরা তাকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেন। এরপর শামীম তাকে নিয়ে মহাদেবপুরে চলে যান। পরে হালিমার পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন করে কথা বলতে চাইলে শামীম বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
 

এর দুই দিন পর ২৯ ডিসেম্বর নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের কিশোরীপুর এলাকার একটি ধানক্ষেত থেকে হালিমার গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে তারা জানতে পারেন, মরদেহ উদ্ধারের পর থেকেই শামীম পলাতক রয়েছেন।
 

এ ঘটনায় হালিমার বাবা নওগাঁ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৩ মার্চ শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর মো. শাহরিয়ার এবং আসামিপক্ষে ছিলেন মো. এমরান হোসেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহরিয়ার বলেন, এই রায়ে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।