ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

ডাবলিনে অস্থায়ী চ্যান্সারি থেকে প্রশাসনিক কাজ শুরু, পরে চালু হবে পাসপোর্ট-ভিসা সেবা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৩:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৩:২০:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসরত আনুমানিক ২৫ হাজার বাংলাদেশির সঙ্গে সরাসরি সম্পৃক্ততার সুযোগ তৈরি হলো।
 

বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডাবলিনের বলস ব্রিজের কূটনৈতিক এলাকায় আলেকজান্দ্রা হাউসের একটি অস্থায়ী চ্যান্সারি থেকে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
 

আয়ারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ নূর আলম বৃহস্পতিবার মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি যথাসময়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। দূতাবাসটি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করতেও কাজ করবে।
 

তবে দূতাবাস থেকে এখনই পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হওয়ার পর এসব সেবা চালু করা হবে। সেবা চালুর তারিখ, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য সরকারিভাবে জানানো হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা করছে বাংলাদেশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।