ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে: চিপ হুইপ নুরুল ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে দেশ ও সমাজে নানা নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ইউটিউব ও ফেসবুকের অপব্যবহার নিয়ন্ত্রণে সরকার শিগগিরই কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৫:২৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৫:২৩:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে: চিপ হুইপ নুরুল ইসলাম ছবি: সংগৃহীত
ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসব সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি নিয়ন্ত্রণে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।
 
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
 
চিফ হুইপ বলেন, ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার ও ক্ষতিকর কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে। এসবের কারণে সমাজে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধে সরকার ব্যবস্থা নেবে।
 
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডও সমাজের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
 
এ সময় দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে নুরুল ইসলাম মনি বলেন, সংসদে সব সমস্যার সমাধান করা সম্ভব। রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো সমস্যার সমাধান করা কাম্য নয়।
 
এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দেওয়ার প্রসঙ্গেও কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নীতির কারণে মিষ্টি পদত্যাগ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।