ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

গুলিতে নিহত খুলনার কমিউনিস্ট পার্টির নেতা

দিঘলিয়ায় চায়ের দোকানে বসে থাকা নাসিমকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থল থেকে গুলি ও খোসা উদ্ধার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৩:৩৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৩:৩৫:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
গুলিতে নিহত খুলনার কমিউনিস্ট পার্টির নেতা ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিম (৫৫) গুলিতে নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাসিম ফরমাইশখানা এলাকার তৈয়বের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ভ্যানযোগে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে তাঁর মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে তিনটি তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, নাসিম নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক পর্যায়ের নেতা ছিলেন এবং দিঘলিয়া ও খুলনা এলাকায় সংগঠনটির কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি হত্যা, একটি অস্ত্র ও একটি মারামারির মামলা রয়েছে।
 

পুলিশ জানায়, গণেশ হত্যা মামলায় নাসিমের ৩২ বছরের কারাদণ্ড এবং একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডের আদেশ ছিল। এ ছাড়া আরও কয়েকটি হত্যা ও হত্যা-চেষ্টা মামলায় তিনি আসামি ছিলেন।
 

২০০২ সালে গণেশ হত্যা মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে নাসিম আত্মগোপনে চলে যান। পরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ১৮ জুন আবার গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয় বলে পুলিশ জানায়। চার দিন পর খালিশপুরের মুজগুন্নি পার্ক এলাকার একটি ভবন থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, নাসিমের মরদেহ ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।