ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

লালমনিরহাটের পাটগ্রামে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সড়কে প্রাণহানি বন্ধ ও চার দফা দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী আনন্দ বাজার এলাকায় বিশাল মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০২:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০২:৩২:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮ বার পঠিত
লালমনিরহাটের পাটগ্রামে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ছবি: সংগৃহীত
‘শুধু চারটি নয়, অসংখ্য প্রাণ ঝরছে রাস্তায়’ এমন স্লোগান সামনে রেখে নিরাপদ সড়কের ৪ দফা দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী আনন্দ বাজার (ঘুন্টি) এলাকায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী।
 
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা, বেপরোয়া ড্রাইভিং ও অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধ করা, সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো উন্নত করা এবং ট্রাফিক আইন যথাযথভাবে ও পুরোপুরি প্রয়োগ নিশ্চিত করা।
 
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার আগেই বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে দুর্ঘটনাস্থল ঘুন্টি বাজার এলাকায় জড়ো হতে থাকেন। পরে ঘুন্টি এলাকা থেকে খারিজা স্কুল পর্যন্ত সড়কের দুই পাশে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। একপর্যায়ে ঘুন্টি বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 
মানববন্ধনে বক্তব্য দেন আমানতুল্যা প্রধান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু কাওসার আলম, সহকারী শিক্ষক সুদর্শন রায়, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসারসহ অন্যরা।
 
বক্তারা বলেন, ‘শুধু প্রতিশ্রুতি নয়, আমাদের দাবি একটাই—দাবিগুলোর বাস্তবায়ন। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় অসংখ্য তাজা প্রাণ ঝরে যাচ্ছে। এটি আর মেনে নেওয়া যায় না।’ দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করে নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
 
পরে মানববন্ধনের আয়োজকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বরাবর দাবিসংবলিত স্মারকলিপি দেন।
 
মানববন্ধনের একপর্যায়ে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে কর্মসূচির দাবির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘আমরাও দুঃখ বুঝি, আমাদেরও পরিবার আছে। এ ঘটনায় করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত চলছে। ভুক্তভোগীরা যেন ক্ষতিপূরণ পান এবং সুষ্ঠু বিচার পান, তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।’
 
তিনি আরও বলেন, নিরাপদ সড়কের দাবির সঙ্গে পুলিশ একাত্মতা ঘোষণা করছে। শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।