ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বহরে তিন লরিতে ইউরেনিয়াম, সঙ্গে রাশিয়ার বিশেষজ্ঞ দল
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১১:৩৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১১:৩৫:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান ছবি সংগৃহীত

কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের বিশেষ চালান রূপপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে চালানটি নেওয়া হচ্ছে। বহরে থাকা তিনটি লরিতে ইউরেনিয়াম রয়েছে। আরেকটি লরিতে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়া হচ্ছে। এ সময় রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞদের একটি দলও বহরের সঙ্গে রয়েছে।

নিরাপত্তার স্বার্থে ইউরেনিয়ামবাহী বহর যে সড়ক দিয়ে চলাচল করছে, সেখানে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কয়েকটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বহর নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সংশ্লিষ্ট সড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা হচ্ছে।


এর আগে শুক্রবার রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ বিমান ঢাকায় পৌঁছায়। এ নিয়ে চালানটির আগমন ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটে। ঢাকায় পৌঁছানোর পর চালানটি বুঝে নেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আসার কথা রয়েছে।

ইউরেনিয়ামের এসব চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আনা হচ্ছে। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে প্রতিটি চালান নির্ধারিত স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।