ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

ইয়েমেন সরকারকে ৬ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব

বাজেট, সরকারি ব্যয় ও কর্মীদের বেতন পরিশোধে সহায়তা করবে নতুন অর্থায়ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:২৭:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
ইয়েমেন সরকারকে ৬ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব ছবি: সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে প্রায় ৬ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন কিস্তি হিসেবে ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল বা প্রায় ৫ কোটি ৯৭ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। খবর আল জাজিরার।
 
সৌদি কর্তৃপক্ষ জানায়, এই অর্থ ইয়েমেনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি দেশটির অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবারের আয় স্থিতিশীল রাখা, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং স্থানীয় বাণিজ্যিক বাজারকে সক্রিয় করতেও সহায়তা করবে এই অর্থ।
 
ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবির বলেন, নতুন এই অর্থায়ন সরকারের নিয়মিত আর্থিক প্রবাহ নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং ইয়েমেনি নাগরিকদের ক্রয়ক্ষমতা শক্তিশালী করতেও এটি ভূমিকা রাখবে।
 
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইয়েমেনে সৌদি আরবের উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।