ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

গোল্ডেন লাইনের অতিরিক্ত ট্রিপ নিয়ে বিরোধ: বাস চলাচল বন্ধ

কোমরপুরে বাস ভাঙচুর ও কর্মীদের মারধরের পর অচলাবস্থা; বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:০৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:০৬:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
গোল্ডেন লাইনের অতিরিক্ত ট্রিপ নিয়ে বিরোধ: বাস চলাচল বন্ধ ছবি সংগৃহীত
গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে দুই জেলার পরিবহন মালিকদের বিরোধের জেরে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বাস বন্ধ থাকায় রাজবাড়ী, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
 
বাস না পেয়ে যাত্রীরা মাহেন্দ্র, ইজিবাইক ও থ্রি-হুইলারে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। রাজবাড়ীর বিভিন্ন বাসস্ট্যান্ডে এসে অনেক যাত্রী বাস না পেয়ে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
 
রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, গোল্ডেন লাইনকে রাজবাড়ী রুটে দৈনিক চারটি ট্রিপ পরিচালনার অনুমতি দেওয়া হলেও তারা নিয়ম না মেনে প্রতিদিন ২০ থেকে ৩০টি ট্রিপ চালাচ্ছে। এতে স্থানীয় পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে রাজবাড়ীর পরিবহনগুলো ফরিদপুর রুটে সমান সুযোগ পাচ্ছে না বলেও অভিযোগ তাদের।
 
পরিবহন মালিকদের ভাষ্য, ২০২৩ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে গোল্ডেন লাইনকে রাজবাড়ী রুটে চারটি ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত হয়। তবে পরে সেই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। রাজবাড়ী পরিবহন মালিকদের দাবি, বর্তমানে কোনো কোনো দিন গোল্ডেন লাইনের ২৮ থেকে ৩০টি ট্রিপও চলছে।
 
রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েল বলেন, নির্ধারিত ট্রিপের বাইরে গোল্ডেন লাইনের অতিরিক্ত বাস চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। নির্ধারিত ট্রিপ নিশ্চিত হলে বিরোধের সমাধান সম্ভব।
 
এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর ‘রেখা পরিবহন’-এর একটি বাস আটকে কর্মীদের মারধর, টাকা ছিনিয়ে নেওয়া ও বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। এর পরদিন ফরিদপুরে ‘একতা পরিবহন’-এর এক কর্মচারীকে লাঞ্ছিত করে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় দুই জেলার বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
 
ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরুপ রায় অপু জানান, বিরোধ মেটাতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে।
 
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ও ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জানান, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দুই জেলার মালিক সমিতির সঙ্গে প্রশাসনিক আলোচনা চলছে। দ্রুত সমঝোতার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।