ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

বিয়ে-তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে, ঠেকানো যাবে একাধিক বিয়ে

জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত হবে তথ্য
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১১:১৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১১:১৭:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
বিয়ে-তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে, ঠেকানো যাবে একাধিক বিয়ে ছবি সংগৃহীত

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্য সংরক্ষণের পাশাপাশি পর্যায়ক্রমে এসব তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে একজন ব্যক্তি আগে কোনো বিয়ে করেছেন কি না, তালাকের তথ্য রয়েছে কি না—এসব বিষয় যাচাই করা সহজ হবে।

তিনি জানান, বিবাহ নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের মতো ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও তথ্য যাচাইয়ের সুযোগ বাড়বে।

মো. আসাদুজ্জামান আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হবে। এ জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নিকাহ রেজিস্ট্রারদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু হবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, পদায়নের ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হলে দীর্ঘদিন ধরে একই স্থানে দায়িত্ব পালনের সুযোগ কমবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি তথ্যভান্ডারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নাগরিকের বৈবাহিক অবস্থার তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও আরও সহজ হওয়ার সুযোগ তৈরি হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।