ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

জনগণকে শান্তি দিতে না পারলে এমন সরকারের দরকার নেই: শফিকুর রহমান

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের দায়িত্বের কথা তুলে ধরেছেন জামায়াতের আমির
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:২৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:২৯:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
জনগণকে শান্তি দিতে না পারলে এমন সরকারের দরকার নেই: শফিকুর রহমান ছবি সংগৃহীত

জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে না পারলে এমন সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ যাতে শান্তিতে ঘুমাতে পারে এবং নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে বিরোধী দলে থাকলেও দেশের প্রতি নিজেদের দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, স্থানীয় জনগণ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে শুধু শান্তি-শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাই নয়, কার্যত বিভিন্ন প্রতিষ্ঠানও বিধ্বস্ত অবস্থায় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, দিনের বেলা থেকে শুরু করে রাতের বিভিন্ন সময়েও রাজধানীতে নানা ধরনের অপকর্ম ঘটছে।

রাজধানী সরকারের কেন্দ্রীয় অবস্থান হওয়ায় এখানকার পরিস্থিতি দেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায় বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তার ভাষ্য, রাজধানীতে যদি সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে দেশের অন্য এলাকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

একটি মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, একটি মেডিকেল সেন্টার ভেঙে চুরমার করে দেওয়ার পাশাপাশি সেখানকার সম্পদ লুট করা হয়েছে। এ ঘটনায় দুষ্কৃতিকারীদের সঙ্গে জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, একজনকে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায়ও আনা হয়নি বলে অভিযোগ করেন জামায়াতের আমির। ওই ঘটনায় জড়িত অন্য দুষ্কৃতিকারীদেরও গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। জনগণের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার বিষয়টি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

জনগণকে বোকা বা অন্ধ মনে না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, এখন কোনো কিছু আড়াল করার সময় নয়। প্রযুক্তির এই সময়ে মুহূর্তের মধ্যেই যেকোনো ঘটনা জনগণের কাছে পৌঁছে যায় এবং মানুষ নিজের চোখেই বিভিন্ন ঘটনা দেখতে ও পরিস্থিতি বুঝতে পারে।

 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।