ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের যৌথ এআই নিরাপত্তা সংস্থা গঠনের উদ্যোগ

উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাই ও পরীক্ষাযোগ্য মানদণ্ড তৈরিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১১:২৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১১:২৯:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের যৌথ এআই নিরাপত্তা সংস্থা গঠনের উদ্যোগ ছবি—সংগৃহীত

উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাই ও পরীক্ষাযোগ্য মানদণ্ড তৈরিতে স্বাধীন সংস্থা গঠনের পরিকল্পনা করছে তিন প্রযুক্তি প্রতিষ্ঠান।
 

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে একটি স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক। প্রস্তাবিত সংস্থাটি চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে কার্যক্রম শুরু করতে পারে। সংস্থাটির সম্ভাব্য প্রধান নির্বাহী হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিষ্ঠান তিনটি। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত সংস্থাটির সাময়িক নাম রাখা হয়েছে স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই বা সাফা। এটি সরকারি নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক এআই নিরাপত্তা নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোকে সুনির্দিষ্ট ও পরীক্ষাযোগ্য মানদণ্ডে রূপ দেওয়াই হবে সংস্থাটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি উন্নত এআই মডেল বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার আগে সেগুলোর নিরাপত্তা মূল্যায়নে ডেভেলপারদের সহায়তা করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
 

সাফার প্রধান নির্বাহী পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির সাবেক পরিচালক আরতি প্রভাকরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে সংস্থাটি শুধু নিরাপত্তার মানদণ্ড তৈরি করবে, নাকি সরাসরি এআই মডেলের নিরাপত্তা পরীক্ষা করবে, সে বিষয়ে এখনো আলোচনা চলছে।
 

দ্য ইনফরমেশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশনের উন্নত এআই মডেল পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা ও অর্থায়নের ঘাটতি থাকতে পারে। এ পরিস্থিতিতে বেসরকারি উদ্যোগে স্বাধীন নিরাপত্তা কাঠামো গঠনের পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে।
 

তবে এ ধরনের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা এবারই প্রথম নয়। প্রায় ১০ দিন আগে ওপেনএআইয়ের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছিলেন, গুগল ও অ্যানথ্রপিকের সঙ্গে যৌথ এআই নিরাপত্তা কাঠামো তৈরির বিষয়ে সক্রিয় আলোচনা চলছে।
 

এর আগে গত জুলাইয়ে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও অ্যালফাবেটের প্রধান বিজ্ঞানী ডেমিস হাসাবিস যুক্তরাষ্ট্রে এআইয়ের জন্য একটি মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি সরকারি ও বেসরকারি অংশীদারত্ব অথবা এআই শিল্পের স্বনিয়ন্ত্রিত উদ্যোগে এমন প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনার কথা বলেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফিনরার উদাহরণও তুলে ধরেন তিনি।
 

এআই বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের মধ্যে প্রতিযোগিতা চললেও উন্নত মডেলের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। চলতি মাসে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এক নিবন্ধে আরও সক্ষম ফ্রন্টিয়ার এআই মডেল তৈরির ও বাজারে আনার গতি ইচ্ছাকৃতভাবে কমানোর আহ্বান জানান। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তাব্যবস্থা উন্নত করার জন্য প্রযুক্তি খাতকে পর্যাপ্ত সময় দিতে হবে।
 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।