ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত, প্রাণহানি ৭৪ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় নিহত ৭, আহত ২৩; ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:২৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:২৫:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত, প্রাণহানি ৭৪ হাজার ছাড়াল ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৭৪ হাজার ৪০৭ জনে পৌঁছেছে।
 

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত দৈনিক হতাহতের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল সাতজনের মরদেহ ও ২৩ জন আহতকে গ্রহণ করেছে। উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও গুলিবর্ষণে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। চলমান হামলার কারণে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট ৭৪ হাজার ৪০৭ জন নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে মন্ত্রণালয়ের হিসাবে উল্লেখ করা হয়েছে।
 

এ ছাড়া সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তা লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি হামলায় আরও ১ হাজার ২৭৩ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর মাধ্যমে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তা বারবার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
 

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর এবং গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে আসছে। তবে এসব আহ্বানের মধ্যেও উপত্যকাটিতে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।