শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ট্রাম্প নিজের কল্পনায় প্রতিদিনই জয়ী হতে পারেন। তবে বাস্তবতা নির্ধারিত হচ্ছে ইরানের জনগণ, সেনারা ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।
ট্রাম্পের ইরানবিষয়ক ধারাবাহিক বিজয় দাবির সমালোচনা করে রেজাই বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য এখন তাঁর নিজের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে ‘খুব শিগগির’ জয়ী হবে।
এদিকে ইরানের সঙ্গে চুক্তিতে রাজি না হলে দেশটির অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের পাশাপাশি কূটনৈতিক সমাধানের চেষ্টাও অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: প্রেস টিভি, রয়টার্স