ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

নেতানিয়াহুর পুনরায় ক্ষমতায় আসাকে সরাসরি সমর্থন করতে নারাজ ট্রাম্প

টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইসরাইলকে রক্ষায় সহায়তা করতে চান, তবে আসন্ন নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর আরেকটি মেয়াদ পাওয়া উচিত কি না—সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য বা সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:১৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:১৮:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
নেতানিয়াহুর পুনরায় ক্ষমতায় আসাকে সরাসরি সমর্থন করতে নারাজ ট্রাম্প ছবি: সংগৃহীত
“আমি ইসরাইলকে রক্ষা করতে তাদের সহায়তা করতে চাই” বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আসন্ন নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরেক মেয়াদে দায়িত্ব পালনের জন্য সরাসরি সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক সাক্ষাৎকার বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশ করে টাইম ম্যাগাজিন। এতে ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর আরেক মেয়াদে দায়িত্ব পালন করা উচিত কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি এখন আর রাজনীতিতে জড়িত নই। তবে আমরা জনপ্রিয়…”
 
পরে একই বিষয়ে আবার জানতে চাইলে ট্রাম্প সরাসরি সমর্থন না জানিয়ে বলেন, “না। আমার মূল বিষয় হলো, আমি ইসরাইলকে রক্ষা করতে তাদের সহায়তা করতে চাই।”
 
তবে ইসরাইলিদের মধ্যে নিজের জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, তার আগের বিভিন্ন নীতির কারণে ইসরাইলিদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে।
 
আমেরিকা বিরোধী প্রার্থী ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার সম্পর্কে তিনি “খারাপ কিছু শোনেননি”। তবে নেতানিয়াহুকে অবমূল্যায়ন না করার বিষয়ে সতর্ক করেন তিনি।
 
ট্রাম্প বলেন, “মানুষ বহুবার বিবি (নেতানিয়াহু)কে শেষ হয়ে গেছে বলে ধরে নিয়েছে। আমি বিবিকে খাটো করে দেখব না।”
 
সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবানন ও গাজ্জায় দখলদার ইসরাইলি হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে।
 
৭ অক্টোবরের হামলার আগে নেতানিয়াহুর কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল কি না, এমন প্রতিবেদনের বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি তা মনে করি না। আমি মনে করি… সে যদি বিষয়টি জানত তাহলে সে এ ব্যাপারে কিছু একটা করত।”
 
সূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।