ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে ইয়েমেনে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৫:৪৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৫:৪৪:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের ছবি: সংগৃহীত
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি হুতিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাই সম্ভাব্য অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।
 
আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। এতে সৌদি আরবের তত্ত্বাবধানে থাকা ইয়েমেনি বাহিনী স্থলপথে অভিযান চালাবে। তাদের সহায়তায় সৌদি আরব বিমান হামলা চালাতে পারে।
 
প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব দুটি সম্ভাব্য বিকল্প বিবেচনা করছে। একটি হলো বাব আল-মান্দাবের আশপাশে সীমিত পরিসরে অভিযান। অন্যটি হলো ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে বড় ধরনের সামরিক অভিযান।
 
বৃহত্তর অভিযান হলে আল-বাইদা, মারিব, তাইজ ও আল-জাওফ প্রদেশেও একসঙ্গে হামলা চালানো হতে পারে। অভিযানের পরিধির ওপর নির্ভর করে এক লাখের বেশি ইয়েমেনি সেনা এতে অংশ নিতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 
এদিকে সৌদি অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ না নিলেও গোয়েন্দা তথ্য ও সামরিক পরামর্শ দিয়ে সহায়তা করছে বলে জানিয়েছেন এক পশ্চিমা কূটনীতিক। তবে সৌদি মিত্রদের সরাসরি যুদ্ধ অভিযানে অংশ নেওয়ার সম্ভাবনা নেই।
 
তবে পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবকে সামরিক সরঞ্জাম দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ড্রোন প্রতিরোধী সরঞ্জাম ও হালকা কামান পাঠিয়েছে বলেও দাবি করা হয়েছে।
 
স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে ইয়েমেন বিশ্লেষক মোহাম্মদ আলবাশা বলেছেন, অনেক হুতিবিরোধী বাহিনী এখনো সুসংগঠিত হুতি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযান চালানোর মতো প্রস্তুত নয়।
 
সৌদি সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক আলি শিহাবিও বলেছেন, সম্ভাব্য অভিযানের সাফল্য অনেকটাই নির্ভর করবে স্থানীয় ইয়েমেনি বাহিনীর সামরিক সক্ষমতার ওপর।
 
এদিকে সৌদি আরবের পরিকল্পনা নিয়ে দেশটির সরকার, ইয়েমেন সরকার, হুতি গোষ্ঠী এবং মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
অভিযানটি ঠিক কবে শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্তও তা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।