ইউরোপ তাদের মজুত থাকা বিপুল পরিমাণ ডিজেল তেল ছাড়তে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানির দাম কমাতে ইউরোপের মজুত ডিজেল বাজারে ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলে জানিয়েছেন তিনি।শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।
পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপ বিপুল পরিমাণে মজুত করা ডিজেল তেল ছাড়তে সম্মত হয়েছে এবং এর প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। তিনি বলেন, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং ইউরোপের কাছে প্রচুর পরিমাণে ডিজেল রয়েছে।
ডিজেল রফতানি নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনার বাইরে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি আসলে কখনোই আলোচনার মধ্যে ছিল না। ইউরোপ যে পদক্ষেপ নিয়েছে, সেটিকে তিনি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, জ্বালানির দাম কমাতে সহায়তার জন্য তিনি ইউরোপীয় দেশগুলোকে তাদের ডিজেল মজুদের একটি অংশ বাজারে ছাড়ার অনুরোধ করতে পারেন। এর পরদিনই ইউরোপের ডিজেল ছাড়ার বিষয়ে সম্মতির কথা জানান তিনি।
এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধি ও অস্থিরতার মধ্যে জি৭ নেতারা জরুরি তেল মজুত থেকে বিপুল পরিমাণ জ্বালানি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছেন। শুক্রবার জি৭ নেতারা চার মাসের মধ্যে সমন্বিতভাবে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে সম্মত হন।
এই উদ্যোগের পর ইউরোপের মজুত ডিজেল ছাড়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য সামনে এলো। জ্বালানি সরবরাহ বাড়ানোর মাধ্যমে বাজারের ওপর চাপ কমানো এবং দাম নিয়ন্ত্রণে রাখাই এসব উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।
বিপুল ডিজেল মজুত ছাড়তে সম্মত ইউরোপ: ট্রাম্প
জ্বালানির দাম কমাতে ইউরোপের মজুত ডিজেল বাজারে ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর