ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করছে ফ্রান্স

তেহরানে দুই ফরাসি কূটনীতিক আটকের পাল্টা পদক্ষেপে প্যারিসের কূটনৈতিক সিদ্ধান্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:২৭:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করছে ফ্রান্স ছবি: সংগৃহীত

ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। সম্প্রতি তেহরানে দুই ফরাসি কূটনীতিককে আটকের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে প্যারিস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট।
 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্যারোট বলেন, তেহরানে ফরাসি দুই কূটনীতিকের বিরুদ্ধে ইরান সরকারের আচরণ ‘অসহনীয়’। তাদের মধ্যে একজন সাংস্কৃতিক অ্যাটাশে ছিলেন। এ ঘটনার পর ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে বলে আগেই সতর্ক করেছিলেন তিনি। এবার তারই অংশ হিসেবে ইরানের দুই কূটনীতিককে ফ্রান্স থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।
 

ঘটনার সূত্রপাত গত জুলাইয়ের মাঝামাঝি। ইরানি শিল্পী আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে ফ্রান্সের দুই কূটনীতিক বৈঠক করেন। এর কয়েক দিন পর ১৯ জুলাই ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ওই দুই ফরাসি কূটনীতিক ও দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
 

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল, নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছিলেন। পরে দুই ফরাসি কূটনীতিককে মুক্তি দিয়ে ফ্রান্সে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতে ইরানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আটক হওয়া দুই ইরানি শিল্পীর বর্তমান অবস্থান বা তাদের বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপের তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
 

ফ্রান্সের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরানে বিদেশি নাগরিক ও নাগরিক সমাজের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বৃদ্ধির অভিযোগের মধ্যেই নতুন করে এই কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের ঘটনা ঘটল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।