ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে কিম জং উনের 'গোপন আইটি বাহিনী'

এআই প্রযুক্তি, ভুয়া সিভি ও ফেস-সোয়াপিংয়ের মাধ্যমে মার্কিন আইটি প্রতিষ্ঠানে রিমোট চাকরি নিচ্ছে উত্তর কোরিয়ার সাইবার যোদ্ধারা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৩১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:৩১:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে কিম জং উনের 'গোপন আইটি বাহিনী' ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি খাতে কিম জং উনের গুপ্তচরেরা অত্যন্ত সুকৌশলে ঢুকে পড়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কিছু মার্কিন সহযোগীর সহায়তায় তারা গড়ে তুলেছেন এক বিশাল ‘গোপন কর্মীবাহিনী’। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এরই মধ্যে এমন হাজার হাজার ছদ্মবেশী উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে।
 
নর্থ কোরিয়াস সিক্রেট ইউএস ওয়ার্কফোর্স’-এ দেখা গেছে, এই কর্মীরা নিয়োগ পাওয়ার জন্য অত্যন্ত সুনিপুণভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আকর্ষণীয় জীবনবৃত্তান্ত (সিভি) ও কাভার লেটার তৈরি করে। এমনকি ভিডিও ইন্টারভিউ চলাকালীন নিয়োগকর্তাদের প্রশ্নের উত্তর দিতে তারা স্ক্রিনে থাকা ‘চ্যাটজিপিটি’র সাহায্য নেয়। সম্প্রতি নিয়োগকর্তারা বিষয়টি শনাক্ত করতে শুরু করায় তারা এখন এআই-ভিত্তিক ‘ফেস-সোয়াপিং’ বা চেহারা পরিবর্তনের প্রযুক্তির আশ্রয় নিচ্ছে।
 
পিয়ংইয়ং থেকে সরাসরি মার্কিন কোম্পানির ল্যাপটপ পরিচালনা করা অসম্ভব হওয়ায় তারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একদল সহযোগী তৈরি করেছে। এসব আমেরিকান সহযোগীরা টাকার বিনিময়ে তাদের বাড়িতে ‘ল্যাপটপ ফার্ম’ গড়ে তোলে। উত্তর কোরিয়ার কর্মীরা দূর থেকে (রিমোট অ্যাক্সেস) এসব ডিভাইসে প্রবেশ করে কাজ চালায়। আমেরিকান সহযোগীরা মূলত ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চেক ভাঙানো এবং কখনও কখনও ছদ্মবেশী কর্মীদের হয়ে মিটিং বা ইন্টারভিউতে অংশ নেয়। ওহাইও অঙ্গরাজ্যের এক ব্যক্তি জানান, বার্ষিক ৭৫ হাজার ডলারের চুক্তিতে তিনি কেবল মিটিংগুলোতে হাজির থাকতেন এবং অর্জিত বেতন উত্তর কোরীয়দের সঙ্গে ভাগ করে নিতেন।
 
নিয়োগ প্রক্রিয়ার যাচাই-বাছাই পার হতে উত্তর কোরিয়ার কর্মীরা সাধারণ আমেরিকানদের পরিচয়পত্র চুরি করে ব্যবহার করে। অনেক সময় তারা একই পরিচয় ব্যবহার করে একাধিক প্রতিষ্ঠানে চাকরি করে। এর ফলে যাদের পরিচয় চুরি হচ্ছে, তাদের জীবনে নেমে আসছে চরম বিপর্যয়। জর্জিয়ার এক ভুক্তভোগী জানিয়েছেন, তার তথ্য ব্যবহার করে জালিয়াতি করায় তিনি এখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না এবং কোনো ধরনের ঋণ সুবিধাও পাচ্ছেন না।
 
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার এসব আইটি কর্মীর বার্ষিক আয় ৩ লাখ ডলার পর্যন্ত হতে পারে। তবে তাদের উপার্জিত বেতনের প্রায় ৯০ শতাংশই সরাসরি পিয়ংইয়ংয়ের শাসকগোষ্ঠীর ফান্ডে চলে যায়। হিসাব অনুযায়ী, এই চক্রের মাধ্যমে তারা বছরে প্রায় ৮০ কোটি ডলার সংগ্রহ করছে, যা শেষ পর্যন্ত পিয়ংইয়ংয়ের অস্ত্র ও সামরিক খাতে ব্যয় করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পিয়ংইয়ং তাদের বিশাল সামরিক তহবিল সমৃদ্ধ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।