ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

উখিয়ায় ৩০ একর বনভূমি দখলমুক্ত, স্থাপনা উচ্ছেদ

বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৯:২২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৯:২২:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
উখিয়ায় ৩০ একর বনভূমি দখলমুক্ত, স্থাপনা উচ্ছেদ ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। এ সময় বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
 

বন বিভাগ সূত্র জানায়, মধুরছড়া এলাকায় বনভূমি দখল করে সাতটি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। অভিযানে এসব স্থাপনা উচ্ছেদের পাশাপাশি আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়।
 

বন বিভাগের কর্মকর্তাদের দাবি, বনভূমি দখলের সঙ্গে কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুকের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।