ভারত যুদ্ধ চায় না এবং অন্য কোনো দেশের ভূখণ্ড দখলের ইচ্ছাও নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে শান্তির অবস্থানকে দুর্বলতা হিসেবে না দেখার সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপস করবে না ভারত।
রোববার (২৭ সেপ্টেম্বর) এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং এসব কথা বলেন। তিনি বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে, যুদ্ধ করতে চায় না এবং অন্য কোনো দেশকে হুমকি দেওয়ারও ইচ্ছা নেই। তবে নীরবতা ও দুর্বলতার মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ ছড়াতে থাকলে সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য ভারত প্রস্তুত থাকবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিবেশী দেশ’ বলতে রাজনাথ মূলত পাকিস্তানকে বুঝিয়েছেন।
রাজনাথ সিং বলেন, ভারত আলোচনায় বিশ্বাস করে। তবে কোনো দেশ সন্ত্রাসবাদ ছড়ালে সেখানে আলোচনা শেষ হয়ে যাবে। ভারত সহযোগিতা চায়, কিন্তু জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।
এনডিটিভি ডিফেন্স সামিটে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনায় দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা, সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।
শান্তি চায় ভারত, নিরাপত্তায় আপস নয়: রাজনাথ সিং
প্রতিবেশী দেশ থেকে সন্ত্রাসবাদ ছড়ালে হামলার প্রস্তুতির কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৯:৫৬:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৯:৫৬:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৭ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর