ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা

ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর ও মানিলন্ডারিংয়ের অভিযোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৯:৪১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৯:৪১:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা ছবি সংগৃহীত

প্রায় ৫৩৮ কোটি টাকা আত্মসাত ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলেসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদক সচিব সাইদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, অস্তিত্বহীন, ভুয়া ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও বর্ধিত করে ৫৩৮ কোটি টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে দুদক।

দুদক সচিব জানান, ‘স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি একদিনে সর্বোচ্চ ২৩৮ কোটি টাকা উত্তোলন করেছে, যা বাংলাদেশ ব্যাংকের নিয়মের পরিপন্থী।

এ ছাড়া ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান দুদক সচিব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।