ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ

নামাজের সময় সিজদাহতে দুআ করার বিষয়ে কিছু আলোচনা

নামাজের সিজদায় দুআ করার নির্দেশনা রয়েছে হাদিসে, জেনে নিন এই সম্পর্কিত কিছু কথা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:০৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:০৯:২১ পূর্বাহ্ন
  • ৫ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নামাজের সময় সিজদাহতে দুআ করার বিষয়ে কিছু আলোচনা প্রতীকী ছবি- ( সংগৃহীত)

সংগৃহীত : হানাফী ফিকহ ফেসবুক গ্রুপ থেকে
খাইরুল ইসলাম

এতে কোন সন্দেহ নেই যে, সিজদা অবস্থায় মানুষ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় এবং এই অবস্থায় দুআ কবুল হওয়ার ব্যাপারে আরো বেশি আশা থাকে। যেখানে আল্লাহ তা'আলা তার বান্দার দুআ কবুল করেন।

▪ রাসুল সল্লাল্ল-হু আলাইহি ওয়া সল্লাম বলেছেন,

"عن أبي هریرة رضي الله عنه أن رسول الله صلی الله علیه و سلم قال:" أقرب ما یکون العبد من ربه و هو ساجد؛ فأکثروا الدعاء". [صحیح مسلم، کتاب الصلاة باب ما یقال فی الرکوع و السجود رقم الحدیث :١١١١]

অনুবাদ: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, নবী সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সিজদা অবস্থায় বান্দা আপন প্রভুর সবচেয়ে অধিক নিকটতম হয়ে থাকে। সুতরাং (ঐ অবস্থায়) তোমরা বেশি-বেশি করে দুআ করো।” [মুসলিম, সহীহ ১/৩৫৮,হাদিস নম্বর ১১১১]

▪অন্য বর্ণনায় এই শব্দের আধিক্যতার সাথে বর্ণিত হয়েছে :

"و أما السجود فاجتهدوا في الدعاء، فقمن أن یستجاب لکم". (صحیح مسلم، کتاب الصلاة، باب النهي عن قراء ة القرآن في الرکوع و السجود ، رقم الحدیث:١١٠٢)

অনুবাদ: "সিজদায় যতটা সম্ভব তোমরা প্রার্থনা করার চেষ্টা করো, এটা খুবই সম্ভব যে তোমাদের প্রার্থনা কবুল হবে"। [সহিহ মুসলিম হাদিস নম্বর ১১০২]

▪অপর বর্ণানায় এসেছে,

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِى سُجُودِهِ « اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ

হযরত আবু হুরায়রা রা.থেকে বর্ণিত, রাসূল স. সিজদায় পড়তেন -আল্লাহুম্মাগফিরলি জামবি’কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু”। [তাহাবী শরীফ, হাদিস নং-১৩০৭, সুনানে আবু দাউদ, হাদিস নং-৮৭৮, সহীহ মুসলিম, হাদিস নং-১১১২]

কিন্তু নবী করিম স. থেকে নামাজের সিজদায় দুআ করার ব্যাপারে যেসব রেওয়ায়েত পাওয়া যায় তা নফল নামাজের সিজদায় দুআ করার সাথে সম্পর্কিত। তাই সিজদায় যদি দুআ করতেই হয় তাহলে নফল নামজের সিজদায় আরবি ভাষায় কুরআন-হাদিসে বর্ণিত দুআগুলো করা উচিৎ।

আর নামাজে আরবি ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষা চাই তা বাংলা হোক বা ইংরেজি বা উর্দু ইত্যাদি ভাষায় দুআ করা জায়েয নেই, করলে নামাজ ভেঙ্গে যাবে।

তাই নফল নামাজে চাই তা তাহাজ্জুদ হোক বা অন্য নামাজ হোক সিজদায় গিয়ে কুরআন-সুন্নাহে বর্ণিত দুআ করা যাবে। বা কুরআন-হাদিসে আছে এমন দুআর সমার্থক শব্দের দুআ করা যাবে। বা আখিরাতের জন্য দুআ করা যাবে। কিন্তু দুনিয়াবী দুআ করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষায়ও দুআ করা যাবে না।

দুনিয়াবী দুআ করলে বা আরবি ছাড়া অন্য ভাষায় দুআ করলে নামাজ ভেঙে যাবে। দুনিয়াবী দুআ, যেমন- হে আল্লাহ! আমাকে এক লাখ টাকা দান করেন। আখিরাতের জন্য দুআ, যেমন-হে আল্লাহ আমাকে জান্নাত দান করেন।

ফরজ নামাজের সেজদায় গিয়ে নির্ধারিত তাসবীহ পড়াই উত্তম। নির্ধারিত দুআ ও তাসবীহ পড়াই বিধেয়। ইচ্ছামতো দুআ করা ফরজ নামাজে অনুচিত। তাই যেকোনো  নফল  নামাজের সিজদায় আরবি ভাষায় দুআ করতে পারবে।

▪ফতোয়ায়ে শামীতে এসেছে,
নামাজে আরবী ভাষায় দুআ করতে পারবে এবং অন্য ভাষায় দুআ করা নিষিদ্ধ। [ফতোয়ায়ে শামী ১/৫২১]

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 521):
"(ودعا) بالعربية، وحرم بغيرها ...... (بالأدعية المذكورة في القرآن والسنة. لا بما يشبه كلام الناس)".

▪হালাবী কাবীরে এসেছে,
নবী করিম স. থেকে বর্ণিত দুআ সমূহ এবং যা কুরআনের শব্দের সাথে সাদৃশ্য রাখে এমন দুআ করা যাবে। [ হালাবী কাবীর ৩৩৫ ]

ویدعو بالدعوات الماثورة أي المنقولة عن النبي صلی اللّٰہ علیہ وسلم الخ، ویدعو بما یشبہ ألفاظ القرآن۔ (حلبي کبیر ۳۳۵لاہور)

▪দুনিয়াবী দুআ করলে নামাজ ভেঙে যায় কারণ নবী করিম স. ইরশাদ করেছেন

إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ»

নিশ্চয় এ নামাজে মানুষের কথাবার্তার ন্যায় কথা বলা উচিৎ নয়। নিশ্চয় এটি তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াতের স্থান। [সহীহ মুসলিম, হাদীস নং-৫৩৭]

হাকিমুল উম্মত আশরাফ আলী থানবি রহ.বলেন উক্ত হাদিস প্রমাণ বহন করে যে, নামাজের ভেতর দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নেই। সুতরাং দুনিয়াবি দুআ যেটা মানুষের কথার সাথে সাদৃশ্য রাখে, সেটি বলাও জায়েজ নেই।

قال العلامۃ التہانوي تحتہ: دل الحدیث علی أنہ لا یجوز في الصلاۃ شيء من کلام الناس، فتفرع علیہ أن الدعاء أیضاً إذا کان یشبہ کلامہم لا یجوز، وہو قول أبي حنیفۃ وأصحابہ وطاؤس وإبراہیم النخعي۔ (کذا في فتح الباري ۲؍۲۶۶، إعلاء السنن ۳؍۱۷۲ رقم: ۸۹۳ دار الکتب العلمیۃ بیروت)

যারা বাংলা ভাষায় সিজদায় দুআ করার স্বপক্ষে মত দিয়ে থাকেন তাদের কে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের মতের স্বপক্ষে রাসুলের কোনো হাদিস অথবা কোনো একজন সাহাবী বা তাবেয়ির আমল পেশ করুন, যে তারা অনারবী ভাষায় দুআ করেছেন বা সমর্থন করেছেন। তারা সেটা প্রমাণ করতে পারবে না

বঙ্গদেশীয় সালাফি ভাইয়েরা সউদী স্কলারদের মতামত বর্ণনা করে বলেন,

" সার্বিক বিচারে সর্বাধিক সঠিক মত হলো, আরবি না জানলে নিজ ভাষাতেই দুনিয়া ও আখিরাতের যেকোনো কল্যাণের জন্য দুআ করা জায়েয রয়েছে। এ মতটিকেই সউদী বড় আলেমগণ সমর্থন করেছেন।"

সে মত প্রমাণ করতে গিয়ে তারা কতিপয় হাদিস কে দলিল হিসাবে পেশ করে, সে হাদিসগুলো হলো-

রাসুল সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

"أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ". أخرجه مسلم (1/350 ، رقم 482)

“সিজদা অবস্থায় বান্দা আপন প্রভুর সবচেয়ে অধিক নিকটতম হয়ে থাকে। সুতরাং (ঐ অবস্থায়) তোমরা বেশি-বেশি করে দুআ কর।” (মুসলিম, সহীহ ১/৩৫৮)

ইবনে মাসউদের হাদিসে যখন তিনি তাশাহহুদ শিক্ষা দিচ্ছিলেন তখন বলেছিলেন :

( ثُمَّ لِيَتَخَيَّرْ مِنَ الدُّعاَءِ أَعْجَبَهُ إِلَيْهِ فَيَدْعُوْا )

"অত:পর তার কাছে যে দু'আ পছন্দনীয়, তা নির্বাচন করে দু'আ করবে।"

অন্য এক বর্ণনায় আছে,
( ثُمَّ يَتَخَيَّرْ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ )
" অতঃপর যা ইচ্ছা চেয়ে দু'আ করতে পারে।" (বুখারী হা/৮৩৫ ও মুসলিম হা/৪০২)

কিন্তু এ হাদিসগুলোতে একথা কোথাও উল্লেখ নেই যে মাতৃভাষায় দুআ করা যাবে। তাই অন্যান্য সূরা কেরাত,তাসবিহ,তাশাহুদ যেভাবে আরবি ভাষায় পড়তে হয় সেভাবে সিজদায় দুআও আরবি ভাষায় করতে হবে।
সিজদায় ভিন্ন ভাষায় দুআ করা যাবে না যেমনিভাবে ভিন্ন ভাষায় নামাজে সূরা,তাশাহুদ পড়া যায় না।

সুতারং যারা আরবিতে দুআ পারি না তারা সূরা,তাশাহুদের ন্যায় আরবি দুআও শিখে নেওয়ার চেষ্টা করবো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।