ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

উত্তরায় বিমান বিধ্বস্তের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৬:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৬:১৩:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
উত্তরায় বিমান বিধ্বস্তের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আহত হয়েছেন অনেকে।
 
এই মর্মান্তিক ঘটনাটি বিশ্বের বিভিন্ন নামকরা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
 
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। প্রথমে একজনের মৃত্যুর কথা জানালেও পরে মৃতের সংখ্যা ১৯ বলে জানানো হয়।
 
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
 
মার্কিন সাময়িকী নিউজউইক ‘স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত’ শিরোনামে সংবাদ প্রচার করে।
 
মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ, সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট এবং পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনও দুর্ঘটনাটির খবর প্রকাশ করেছে।
 
এছাড়াও ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া এবং অন্যান্য প্রধান গণমাধ্যমগুলোও এ ঘটনায় খবর প্রকাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।