ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

হামের টিকাদানে দেশে প্রথম ডিএনসিসি, আগামী সপ্তাহে কলেরার টিকা

টিকাদানের সাফল্যের পর কলেরা প্রতিরোধে নতুন কর্মসূচির প্রস্তুতি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৮:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৮:৩৮:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৫ বার পঠিত
হামের টিকাদানে দেশে প্রথম ডিএনসিসি, আগামী সপ্তাহে কলেরার টিকা ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন হামের টিকাদান কর্মসূচিতে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে বলে দাবি করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান। হামের টিকাদানে এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার ১২ আগস্ট গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফের রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
 

শফিকুল ইসলাম খান বলেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
 

তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি নিয়মিতভাবে কাজ করছে।
 

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন ডিএনসিসি প্রশাসক। তিনি জানান, নগরীর কোথাও ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখলে তা দ্রুত সিটি করপোরেশনকে জানাতে হবে। নাগরিকদের তথ্য পাওয়ার পর কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
 

নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এরই মধ্যে বিভিন্ন এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
 

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।