ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

আজ পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি?

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনসহ বিভিন্ন অঞ্চলে পূর্ণ সূর্যগ্রহণ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৩:০৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯২ বার পঠিত
আজ পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি? ছবি সংগৃহিত
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বুধবার ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ হবে। এ সময় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করায় পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে। ফলে দিনের বেলাতেও কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসবে। পূর্ণ সূর্যগ্রহণের প্রধান পথ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, স্পেন ও পর্তুগালের একটি ছোট অংশের ওপর দিয়ে অতিক্রম করবে।

নাসার তথ্য অনুযায়ী, গ্রহণের পূর্ণতার সময় অধিকাংশ এলাকায় দুই মিনিটের কম স্থায়ী হবে। তবে গ্রিনল্যান্ড, উত্তর রাশিয়া ও উত্তর আটলান্টিকের কেন্দ্রীয় পথের কাছাকাছি কিছু এলাকায় তা দুই মিনিটের কিছু বেশি সময় স্থায়ী হতে পারে। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এর আগে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। সেটি উত্তর আমেরিকার মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান হয়েছিল।

নাসার হিসাবে, ২০২৬ সালের এই গ্রহণের পরবর্তী উল্লেখযোগ্য পূর্ণ সূর্যগ্রহণ ২০২৭ সালের ২ আগস্ট দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের কিছু অংশ থেকে দেখা যাবে।বাংলাদেশ থেকে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে না। নাসার প্রকাশিত দৃশ্যমানতার মানচিত্র অনুযায়ী, পূর্ণ ও আংশিক গ্রহণের দৃশ্যমান অঞ্চল উত্তর গোলার্ধের নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ। বাংলাদেশ সেই দৃশ্যমান এলাকার মধ্যে নেই। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।