ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২২৪, নিখোঁজ ২৭০০

ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৯:২৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৯:২৫:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৮ বার পঠিত
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২২৪, নিখোঁজ ২৭০০ ছবি সংগৃহীত

কলম্বিয়ায় আঘাত হানা শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনো প্রায় ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৩ কিলোমিটার গভীরে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এই কম্পন বোগোটা ছাড়াও প্রতিবেশী ইকুয়েডর ও পানামা এবং দূরের ভেনিজুয়েলাতেও অনুভূত হয়েছে। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি শক্তিশালী পরাঘাত অনুভূত হয়। এতে বিভিন্ন অঞ্চলে শত শত ভবন ধসে পড়ে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
 

কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত রিসারালদার রাজধানী পেরেইরায় সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। আশপাশের শহর এবং ভালে দেল কাউকা অঞ্চলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিজালেস শহরেই প্রায় ১ হাজার ৬০০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি ঐতিহাসিক ক্যাথেড্রালের মিনারও রয়েছে।
 

রয়টার্স জানায়, পেরেইরার স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রতিবেশী ভালে দেল কাউকার কালি শহরে ৩৮ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি চোকো প্রদেশে ১৩ জন এবং কালদাস অঞ্চলে দুজন মারা গেছেন। আন্তিওকিয়া অঞ্চলেও ৭৩ বছর বয়সী একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 

এদিকে স্থানীয় নাগরিকদের পরিচালিত কয়েকটি ওয়েবসাইটে সোমবার রাত পর্যন্ত ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকার তথ্য প্রকাশ করা হয়। তবে নিখোঁজের এই সংখ্যা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
 

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো আরও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
 

ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গত শুক্রবার দায়িত্ব নেওয়া নতুন সরকারের জন্য এই দুর্যোগ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।