ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ইয়েমেনে হুতিদের নতুন হামলায় নিহত ৭

লাল সাগরের আল-মাখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; নিহতদের মধ্যে চার সেনা ও তিন বেসামরিক নাগরিক।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৪৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৪৮:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
ইয়েমেনে হুতিদের নতুন হামলায় নিহত ৭ ছবি: সংগৃহীত
ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় বন্দরনগরী আল-মাখায় (মোখা) নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
 
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে চারজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। আহতদের বেশির ভাগই চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
 
সামরিক বাহিনীর দাবি, হামলায় শহরের বেসামরিক স্থাপনা ও অবকাঠামো, বাসাবাড়ি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সামরিক অবস্থানগুলো লক্ষ্যবস্তু করা হয়। হামলার সময় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ভূপাতিত করেছে। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়ে সাগরে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হুতিদের সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহতে হামলার সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ভিডিও সম্প্রচার করা হয়।
 
এর আগে রবিবার আল-মাখা শহর ও এর বাণিজ্যিক বন্দরে হুতিদের চালানো হামলায় অন্তত ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে আটজন সামরিক সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক ছিলেন। ওই হামলায় আহত হন আরও ৩২ জন।
 
আগের হামলায় আল-মাখার বন্দরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরের বিভিন্ন ভবন ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের অবকাঠামো, বাণিজ্যিক পণ্য ও খাদ্যসামগ্রীরও ক্ষতি হয়েছে।
 
ইয়েমেনের সরকারি বাহিনী আরও জানিয়েছে, বাণিজ্যিক বন্দরের দিকে এগিয়ে আসা বিস্ফোরকবোঝাই একটি চালকবিহীন নৌযান শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।