ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

টাইফুন ডলফিনের প্রভাবে হংকংয়ে তাপমাত্রার নতুন রেকর্ড

৩৬.৯ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:৫৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১২:৫৪:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৮ বার পঠিত
টাইফুন ডলফিনের প্রভাবে হংকংয়ে তাপমাত্রার নতুন রেকর্ড সংগৃহীত ছবি
 

টাইফুন ‘ডলফিন’র প্রভাবে উষ্ণ বাতাসের প্রবাহ বেড়ে হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। রোববার ৯ আগস্ট শহরটির তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, যা ১৮৮৪ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর হংকংয়ে সর্বোচ্চ।
 

হংকং অবজারভেটরি জানিয়েছে, রোববার বিকেলে তাদের প্রধান কার্যালয়ে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ২০১৭ সালের ২২ আগস্ট সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
 

টাইফুন ডলফিনের প্রভাবে সপ্তাহান্তে হংকং ও আশপাশের এলাকায় তীব্র গরম অনুভূত হয়। শহরের কয়েকটি এলাকায় তাপমাত্রা আরও বেড়ে যায়। উত্তর হংকংয়ের শুং শুই এলাকায় একটি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ১৯৮০ এর দশকে ওই ধরনের আবহাওয়া স্টেশন চালুর পর এলাকাটির সর্বোচ্চ তাপমাত্রা।
 

এদিকে টাইফুনটির প্রভাবে চীনের পূর্ব উপকূলে ব্যাপক ফ্লাইট বাতিল করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে টাইফুন ডলফিন চীনের ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের কাছে স্থলভাগে আঘাত হানে। এ সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার, যা স্যাফির সিম্পসন স্কেলে ক্যাটাগরি ১ মাত্রার হারিকেনের সমতুল্য।
 

হংকং অবজারভেটরি জানিয়েছে, ডলফিন ঝেজিয়াংয়ের দিকে অগ্রসর হয়ে স্থলভাগে প্রবেশ করলেও এর প্রভাবে হংকংয়ে মঙ্গলবার পর্যন্ত তীব্র গরম অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহের কারণে রোববার শহরটিতে অতি গরম আবহাওয়া সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
 

আবহাওয়াবিদদের মতে, মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে চরম তাপপ্রবাহের প্রবণতা বাড়ছে। একই সঙ্গে এসব তাপপ্রবাহ আগের তুলনায় আরও তীব্র ও ঘন ঘন হয়ে উঠছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।