ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসংলগ্ন নোনথাবুরি প্রদেশে স্কুলের ভেতরে মর্মান্তিক সহিংসতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১২:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১২:২৮:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৩ বার পঠিত
থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত এবং চারজন আহত হয়েছেন। পরে হামলাকারী শিক্ষার্থী নিজে আত্মহত্যা করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
স্থানীয় সময় শুক্রবার সকালে ব্যাংককের উত্তর-পশ্চিমাঞ্চলের নোনথাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলায় অবস্থিত দেবসিরিন নোনথাবুরি স্কুলে এই ঘটনা ঘটে।
 
নোনথাবুরি প্রভিন্সিয়াল পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডেকরাপী কোংদি বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। আহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, প্রথমে তারা ভেবেছিলেন কেউ বাজি ফোটাচ্ছে বা কোনো কিছু দিয়ে শব্দ করছে। কিন্তু মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে নিরাপদ আশ্রয়ে ছুটে পালিয়ে আসে।
 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও জরুরি সেবামূলক সংস্থাগুলো।
 
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আরেকটি স্কুল গোলাগুলির ঘটনার সাক্ষী হয়েছিল। দেশটিতে কঠোর অস্ত্র আইন এবং অস্ত্র কেনা বা লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকা সত্ত্বেও মাঝেমধ্যে এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগের জন্ম দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।