ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ ইতিহাসের বৃহত্তম গণজানাজা

তিন বছর পর উদ্ধার হওয়া মরদেহ দাফন, গাজাজুড়ে হামলা ও হতাহতের সংখ্যা বাড়ছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৯:০৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৯:১৩:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ  ইতিহাসের বৃহত্তম গণজানাজা ছবি সংগৃহিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় তিন বছর আগে ইসরাইলি হামলায় নিহত হয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ১১২ জনের মরদেহ উদ্ধার করে একসঙ্গে দাফন করা হয়েছে। নিহতরা ২০২৩ সালের হামলায় প্রাণ হারানো দুটি বৃহৎ পরিবারের সদস্য। স্থানীয় সূত্রের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ৪০ জন শিশু রয়েছে। একসঙ্গে এত বিপুল সংখ্যক মরদেহের জানাজাকে গাজার ইতিহাসের সবচেয়ে বড় গণজানাজা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ৪ আগস্ট আয়োজিত গণজানাজায় উদ্ধার হওয়া ১১২ জনের মরদেহ দাফন করা হয়। ২০২৩ সালের ইসরাইলি হামলার পর দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা থাকায় মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রতি পরিচালিত উদ্ধার অভিযানে সেগুলো বের করে আনা হয়। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে সম্মিলিতভাবে জানাজা ও দাফনের আয়োজন করা হয়।

এতে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে গাজার বহু ভবন ধসে পড়েছে এবং এখনো ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলমান থাকায় বিভিন্ন এলাকা থেকে নতুন করে মরদেহ উদ্ধারের ঘটনাও ঘটছে। এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তর পশ্চিমে আল দাওয়া স্ট্রিট এলাকায় ইসরাইলি সামরিক যান থেকে গুলি ও কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। একই ধরনের হামলার খবর পাওয়া গেছে আল বুরেইজ শরণার্থী শিবির এবং গাজা সিটির আল তুফ্ফাহ এলাকা থেকেও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন। এছাড়া আগের হামলায় আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত এক হাজার ২৫৪ জন নিহত এবং চার হাজার ১২১ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৩৮১ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজার ২৩১ জন আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।