কারিগরি শিক্ষা অধিদফতরে প্রশাসনিক কার্যক্রম জোরদারে গঠন হলো নতুন ৩ সেল
প্রশাসনিক সমন্বয় ও কার্যকারিতা বাড়াতে নতুন ইউনিট চালু
- আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৮:৪০:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৮:৪০:৩৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৩৭ বার পঠিত
ছবি সংগৃহীত
কারিগরি শিক্ষা অধিদফতরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করতে নতুন তিনটি সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি সেলের দায়িত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে অধিদফতর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, নতুন গঠিত সেলগুলো হলো প্রোকিউরমেন্ট ইউনিট, ইন্ডাস্ট্রি রিলেশন সেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ সেল।
অফিস আদেশে বলা হয়েছে, প্রোকিউরমেন্ট ইউনিটের দায়িত্ব পালন করবেন অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক। ইন্ডাস্ট্রি রিলেশন সেলের দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালককে। এছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ সেলের দায়িত্ব পালন করবেন পিটিআইডি শাখার পরিচালক।
কারিগরি শিক্ষা অধিদফতরের ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক কার্যক্রমে আরও গতি, দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই তিনটি সেল গঠন করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।