ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

কর্মস্থল বদলের ঘোষণা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:১৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:৪৪:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১৪ বার পঠিত
রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ছবি: সংগৃহীত
টেলিভিশনের পর্দায় যিনি ছিলেন তুমুল আলোচিত এক মুখ, সেই ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার নিজের কর্মস্থল বদলের ঘোষণা দিলেন। তবে কেন জনপ্রিয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন, সেই প্রশ্নের উত্তর এখনো খোলাসা করেননি তিনি।
 
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে রিপাবলিক বাংলা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি জানান, বুধবার সকালেই প্রতিষ্ঠানটিতে তার শেষ কর্মদিবস ছিল।
 
ফেসবুক পোস্টে ময়ূখ লিখেছেন, “হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়।” তবে বিদায়ের কারণ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
 
তিনি আরও লিখেছেন, সিদ্ধান্তটি হঠাৎ নেয়া নয়। ২০২৫ সালেই তিনি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি এই সাংবাদিক।
 
ময়ূখ রঞ্জন ঘোষ তার পোস্টে নিজের সাংবাদিকতার ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি লেখেন, তার কাজ হলো ‘গণজ্ঞাপন করা’ এবং বিভিন্ন বিষয়ে জনমত তৈরি করা। একই সঙ্গে তিনি জানান, সময় হলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানাবেন।
 
রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেয়ার পর ময়ূখের সমর্থক ও সমালোচকদের নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, একদল তাকে ভালোবাসে, আবার আরেকদল তার সমালোচনা করে— এই আলোচনাই তার কাজের অংশ।
 
কলকাতার এই সাংবাদিক বাংলাদেশেও পরিচিত মুখ। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে তার বিভিন্ন মন্তব্য নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।
 
রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেয়ার দিনই আরেকটি পোস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন ময়ূখ।
 
তবে নতুন কোথায় যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে কী করবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি তিনি।
 
একটি টেলিভিশন অধ্যায়ের ইতি টানলেন ময়ূখ রঞ্জন ঘোষ। কিন্তু তার বিদায়ের চেয়েও বড় হয়ে উঠেছে এখন প্রশ্ন— পর্দার বাইরে তার পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে? সেই উত্তর মিলবে সময়ের সঙ্গেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।