ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭, আহত ৪৪

রাজধানী ও আশপাশে রাতভর হামলা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর আহ্বান ইউক্রেনের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০১:৩৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০১:৩৫:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭, আহত ৪৪ সংগৃহীত ছবি
 

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। দেশটির কর্মকর্তাদের মতে, চলতি বছরে কিয়েভে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।
 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়া কিয়েভ অঞ্চলে ব্যাপক হামলা চালায়। হামলার সময় এক ঘণ্টার বেশি সময় বিমান হামলার সতর্কতা জারি ছিল। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী ও আশপাশের এলাকায় আঘাত হানলে আবাসিক ভবন, গুদামঘরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
 

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, রাশিয়া আবারও বড় পরিসরে কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বোরিসপিল জেলায় ৯ জন, বুচা জেলায় ৪ জন এবং ফাস্তিভ জেলায় ১ জন নিহত হয়েছেন। অন্যান্য এলাকায়ও হতাহতের ঘটনা ঘটেছে, যার ফলে মোট মৃতের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।
 

হামলার পর ইউক্রেন আবারও মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানিয়েছে। তাদের মতে, রাশিয়ার ক্রমবর্ধমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় এ ধরনের প্রতিরক্ষা সক্ষমতা জরুরি।
 

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ ও আশপাশে ইউক্রেনের অস্ত্র সরবরাহ কেন্দ্র, লজিস্টিক হাব এবং ড্রোন উৎপাদন ও বিতরণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি কার্গো জাহাজে হামলার দাবিও করেছে মস্কো।
 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীর কেন্দ্রস্থলে হামলার পর কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।
 

ইউক্রেনের সামরিক প্রশাসনের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।
 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে বিদ্যুৎকেন্দ্র, গুদামঘর ও অন্যান্য স্থাপনায় হামলা জোরদার করেছে। মঙ্গলবার মস্কো অঞ্চলের একটি গুদামে ইউক্রেনের হামলায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হওয়ার দাবি করেছে রাশিয়া। এর আগে ক্রাসনোদার অঞ্চলের একটি সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং ৫৮ জন আহত হওয়ার কথাও জানিয়েছিল মস্কো। তবে উভয় পক্ষই বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।