ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া না দিলে আবেদন বাতিল করবে ইসি

বায়োমেট্রিক তথ্য নেওয়ার পর ফোন ও মেসেজে যোগাযোগ, ৭ দিনের মধ্যে সাড়া না পেলে বাতিল আবেদন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া না দিলে আবেদন বাতিল করবে ইসি ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজন হলে আবেদনকারীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করবে নির্বাচন কমিশন (ইসি)। ফোনে সাড়া না পেলে মোবাইলে বার্তা পাঠানো হবে। এরপরও সাত দিনের মধ্যে আবেদনকারীর কোনো সাড়া পাওয়া না গেলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে।
 

মঙ্গলবার (৪ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
 

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রবাসী ভোটার নিবন্ধনের সময় বায়োমেট্রিক তথ্য নেওয়ার পর কোনো আবেদনকারীর সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা তার সরকারি মোবাইল নম্বর থেকে আবেদনকারীর দেওয়া নম্বরে একাধিকবার ফোন করবেন। আবেদনকারী ফোন না ধরলে তাকে মোবাইল বার্তা পাঠানো হবে।
 

বার্তা পাঠানোর পরও আবেদনকারীর কাছ থেকে কোনো সাড়া না পাওয়া গেলে সাত দিন অপেক্ষা করা হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা তার সিএমএস (CMS) অ্যাকাউন্ট থেকে আবেদনকারীকে একটি বার্তা দিয়ে আবেদনটি বাতিল করবেন।
 

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম চলছে।
 

চলমান কার্যক্রমের আওতায় আবুধাবি ও দুবাই, রিয়াদ ও জেদ্দা, লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, রোম ও মিলান, কুয়েত সিটি, দোহা, কুয়ালালামপুর, ক্যানবেরা ও সিডনি, অটোয়া ও টরন্টো, টোকিও, নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস, মালে, মাসকাট এবং প্রিটোরিয়ায় নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।
 

এ ছাড়া সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডে কার্যক্রম শুরু হলে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতা ১৯টি দেশে উন্নীত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।